বিজ্ঞাপন

রাষ্ট্র সংস্কার যদি এবার না হয় তাহলে আর কোনদিনও হবে না : রাশেদ খান

এই সময়ে যদি বাংলাদেশের রাষ্ট্র সংস্কার না হয় তবে আর কোনদিনও সংস্কার হবে না । এই সময়ে রাষ্ট্র সংস্কার করতেই হবে । আর যদি সংস্কার না হয় তবে গণ-অভ্যুত্থানের ফলাফল আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

আজ বুধবার (১৮ জুন) দুপুরে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ে গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন। এ সময় রাশেদ খানের নেতৃত্বে কয়েকশ মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা ঝিনাইদহ কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে হরিণাকুন্ড উপজেলা মোড়ে শেষ হয় ।

বক্তব্যে তিনি আরো বলেন, নির্বাচনে কোন চাঁদাবাজ, দখলদার, যারা মাফিয়াতন্ত্র কায়েম করেছিল, ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল এমন কাউকে ভোট না দিয়ে ক্লিন ইমেজধারীদের ভোট দেওয়ার আহবান জানান ।

তিনি বলেন, আমাদের দল যদি চাঁদাবাজি করে এমন একটা প্রমাণ দিতে পারলে অবশ্যই আমি রাজনিতি ছেড়ে দিব । এখন মানুষ চাচ্ছে ভালো মানুষ রাজনিতিতে আসুক । দুই কেজি গোসতো, ৫শ টাকা আর ১০ কেজি চাল দিয়ে ভোটের রাজনিতি মানুষ এখন আর চায় না । ক্লিন ইমেজধারীদেরকে মানুষ পছন্দ করছে । আমার থেকে ভালো প্রার্থী যদি নির্বাচনে আসে তবে অবশ্যই তাকে ভোট দেন ।

ঝিনাইদহ নিয়ে তিনি বলেন, প্রতিটা ক্ষেত্রেই আমাদের প্রতি বিরুপ আচরণ করছে বিভিন্ন রাজনৈতিক দল । এট ঠিক না । আমি কোনভাবেই সরে যাব না । আমার ভুল হলে আমাকে জানান । কিন্তু ভিন্ন প্রক্রিয়ায় আমার দলকে প্রতিহত করলে তার ফলাফল ভালো হবে না ।

সে সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি প্রভাষক শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, শৈলকূপা উপজেলা সভাপতি মেহেদী হাসান, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিশন আলীসহ সংশ্লিষ্টরা নেতা কর্মীরা।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহে বিএনপি নেতার নামে মিথ্যা মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন