বিজ্ঞাপন

রাস্তা পাড় হবার সময় নেত্র‌কোনায় ট্রাক‌ের ধাক্কায় শিশু নিহত

রাস্তা পাড় হবার সময় নেত্রকোনার কলমাকান্দায় ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ (৯) না‌মে এক‌ শিশুর মৃত‌্যু হয়ে‌ছে। নিহত আব্দুল্লাহ সুনামগ‌ঞ্জের মধ‌্যনগর উপ‌জেলার অনন্তপুর গ্র‌া‌মের আহ‌ম্মে‌দের ছে‌লে ।

বিজ্ঞাপন

এ ঘটনায় ট্রাকচালক মাহমুদুল‌ক‌ে (২৫) আটক ক‌রে পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর ক‌রে‌ছে স্থানীয় জনতা।

শ‌নিবার (৩ মে) সকাল সকাল সা‌ড়ে ৮টার দি‌কে কলমাক‌ান্দার পোগলা ইউনিয়‌নের হীরাকান্দা নামকস্থা‌নে মস‌জি‌দের পা‌শে এ ঘটনা ঘ‌টে‌ছে।

স্থানীয় ও পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, ক‌য়েক‌দিন আগে আব্দুল্লাহ তার মায়ের স‌া‌থে সুনামগ‌ঞ্জের মধ‌্যনগর উপ‌জেলা থে‌কে কলমাক‌ান্দার হীরাকান্দা গ্রা‌মে নিহ‌তের নানা দুলাল মিয়ার বা‌ড়ি‌তে বেড়া‌তে আসেন। আজ (শ‌নিবার) সকা‌লের দি‌কে নানার বা‌ড়ির কা‌ছে আব্দুল্লাহ রাস্তা পাড় হ‌তে ছিল‌েন।

এসময় দ্রুতগ‌তির এক‌টি ট্রাক নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে শিশু‌টি‌কে ধাক্কা দি‌য়ে সড়‌কের পা‌শে মস‌জি‌দের দেয়‌ালে ধাক্কা দেয়। এত‌ে ঘটনাস্থ‌লেই আব্দুল্লাহ’র মৃত‌্যু হয় এবং মস‌জি‌দের দ‌েয়া‌ল ক্ষ‌তিগ্রস্ত হ‌য়। ঘটনার পরপরই ট্রাকচালকক‌ে এলাকাবাসী তৎক্ষণাৎ আটক ক‌রতে সক্ষম হয়।

এ ঘটনার সত‌্যতা নিশ্চিত ক‌রে কলমাকান্দার থানার ও‌সি মুহাম্মদ ফি‌রোজ হোসেন জানান, ট্রাকচালক ও ট্রাক পৃুলি‌শের হেফাজ‌তে র‌য়ে‌ছে। ঘটনাস্থ‌লে পু‌লিশ নিহতের প‌রিব‌া‌রের অ‌ভি‌যো‌গের ভি‌ত্তি‌তে পরবর্তী আইনানুগ ব‌্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন র‌য়েছে।

শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়দের অভিযোগ, হীরাকান্দা এলাকায় যানবাহনের গতিবেগ নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা নেই। ফলে প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটছে।

সচেতন মহলের মতে, ধানের মৌসুমে অনেক কৃষক সড়কের পাশে ধান ও খড় শুকাতে দেন। এতে যান চলাচলে বাধা সৃষ্টি হয় এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি এবং জনসচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পড়ুন:নেত্রকোণায় জমি বিক্রি করে ঘোড়া কিনেছেন বাদশা 

দেখুন:নেত্রকোণায় জমি বিক্রি করে ঘোড়া কিনেছেন বাদশা 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন