বিজ্ঞাপন

রাহুলের মৃত্যুর বিচার চেয়ে থানায় টলি তারকারা

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির আকস্মিক মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে সরব হয়েছেন টলিউড তারকারা। অভিনেতার মৃত্যুর পেছনে অবহেলার অভিযোগ তুলে শনিবার দুপুরে কলকাতার রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ‘আর্টিস্ট ফোরাম’। অভিযুক্ত করা হয়েছে চিত্রনাট্যকার লীনা গাঙ্গুলীর প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-কে।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের খবর, শনিবার দুপুর আড়াইটার দিকে  থানায় হাজির হন প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত ও চিরঞ্জিত চক্রবর্তীসহ জ্যেষ্ঠ শিল্পীরা। এ সময় রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও তাদের সঙ্গে ছিলেন। 

গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে ‘ভোলবাবা পার কারেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুলের। কিন্তু অভিযোগ ওঠে, প্রযোজনা সংস্থাটি পুলিশের অনুমতি ছাড়াই সেখানে শুটিং করছিল, যা অভিনেতার নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দেয়।

আর্টিস্ট ফোরামের সভাপতি শান্তিলাল মুখার্জি জানান, যথাযথ উত্তর না পাওয়ায় তারা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। 

এ প্রসঙ্গে অভিনেতা প্রসেনজিৎ বলেন, রাহুলের মৃত্যু আমাদের সবার জন্য বড় ধাক্কা। আমরাও সত্যটা জানতে চাই। আইনগত সব দিক খতিয়ে দেখতে আমাদের কিছুটা সময় লেগেছে। রাহুলের ছেলে সহজ যেন বড় হয়ে জানতে পারে তার বাবার সাথে আসলে কী ঘটেছিল।

এদিকে রাহুলের স্মরণে শনিবার বিকেলে একটি পদযাত্রারও আয়োজন করা হয়েছে। অভিনেতার মৃত্যুকে কেন্দ্র করে বর্তমানে টলিউডে শোক ও উত্তেজনার আমেজ বিরাজ করছে। যথাযথ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন অভিনয়শিল্পীরা।

পড়ুন- মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় ৬১৯ জন নিহত

দেখুন- ৬ এপ্রিল চাঁদে পৌঁছাতে পারে নাসার ‘আর্টেমিস-২’ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন