দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নত করা হয়েছে। অন্তর্ভুক্তির সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডঃ সালেহউদ্দিন আহমেদ।
সোমবার চাঁদপুরে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের কর্মসূচি ও ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা আরো বলেন, প্রচুর দুর্নীতি ও অর্থ প্রচারের কারণে অর্থনৈতিক অবস্থা কাদের কিনারায় পড়ে গিয়েছিল সেখান থেকে আমরা উত্তোলনের চেষ্টা করছি।
এসময় জুডিশিয়ারি স্বাধীনতা, দ্রুত বিচার বাস্তবায়ন, আইন-শৃঙ্খলার জন্য যেকোনো সরকারকে সংস্কার করতে হবে আর সেগুলো বাস্তবায়নের জন্যই গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান ও চাঁদপুর জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
পড়ুন: নির্বাচন কমিশনের ওপর কোন চাপ নেই: ইসি আনোয়ারুল
আর/


