১২/০২/২০২৬, ১৩:২৫ অপরাহ্ণ
27 C
Dhaka
১২/০২/২০২৬, ১৩:২৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কারাগারে আতিক, ফারুক খান, আব্দুর রাজ্জাক

দুই বছর আগে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুই দিনের রিমান্ড শেষে ফারুক খানকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও পল্টন থানার উপপরিদর্শক নাজমুল হাসান আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, দুই বছর আগে বিএনপির কার্যালয়ে গুলিতে মকবুল নামে এক বিএনপিকর্মী নিহতের ঘটনায় করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, সোমবার (১৪ অক্টোবর) রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৫ অক্টোবর তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক কারাগারে
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে আদাবর থানার এক হত্যা মামলায় আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত ১৪ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। পরদিন তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সাবেক মেয়র আতিক কারাগারে
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর থানার ৩টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার তাকে আদালতে নেয়া হয়। আতিকের বিরুদ্ধে রিমান্ড না চাওয়ায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দারের আদালত।

বুধবার রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। সন্ধ্যায় ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ডিএনসিসির সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন