বিজ্ঞাপন

রুশ সামরিক বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ২৯ জনের

অধিকৃত উপদ্বীপ ক্রিমিয়ায় একটি রাশিয়ার আন-২৬ সামরিক বিমান খাড়া পাহাড়ে বিধ্বস্ত হয়ে অন্তত ২৯ আরোহী নিহত হন। স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) ভোরে আন্তোনভ আন-২৬ মডেলের বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানায় দেশটির সংবাদ সংস্থা তাস।

বিজ্ঞাপন

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে ২৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। তবে বিমানটিতে মোট কত আরোহী ছিলেন, তা জানা যায়নি। কাউকে জীবিত উদ্ধার করার খবরও জানাতে পারেনি মন্ত্রণালয়।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, উড্ডয়নের পর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেটি একটি খাড়া পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাটি ঘটে কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়ায়। কৌশলগত এই দ্বীপটি ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে দখল করে নেয় রাশিয়া।

এদিকে সংবাদ সংস্থা আরআইএ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। যদিও এ বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পড়ুন: বংশালে ভবনের আগুন নিয়ন্ত্রণে

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন