নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ হিজবুর রাসূল (স.) কমিটি, রূপগঞ্জ উপজেলা শাখার আয়োজনে জসনে জুলুস মিছিল করেছেন স্থানীয় সুন্নী মুসলমানরা।
৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার রূপগঞ্জ থানা ভবন এলাকা থেকে পিতলগঞ্জের আব্দুল হক ভুইয়া ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠ পর্যন্ত মিছিল শেষে মহানবী হজরত মুহাম্মদ (স.) এর জীবনীর উপর আলোচনা করেন বক্তারা।
এ মিছিলে নেতৃত্ব দেন ইমামী রাব্বানী দরবার শরীফের পীর, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদূর শাহ মোজাদ্দেদী আল আবেদী। এতে নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্তারুজ্জামান মোল্লা।
সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন হিজবুর রাসূল (স.) এর রূপগঞ্জ উপজেলা শাখার আহবায়ক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোসলেম হোসেন মুসা, হাসান মোল্লা, মোমেন মিয়া, ফারুক মিয়া, গোলাম কিবরিয়া ভুঁইয়া, এবিএস মাদানী ডেবলপার চেয়ারম্যান তাওহিদ মিয়াসহ স্থানীয় আহলে সূন্নাত ওয়াল জামায়াতের নেতা কর্মীরা।
এ সময় বক্তারা বলেন, সৃষ্টিকূলের সেরা ঈদ আমাদের নবী ও রাসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের ঈদে মিলাদুন্নবী স। রাসুল স এর জীবনের আদর্শ সমাজে বাস্তবায়ন ই আমাদের লক্ষ্য।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

