২৬/০২/২০২৬, ৭:৪৯ পূর্বাহ্ণ
18.8 C
Dhaka
২৬/০২/২০২৬, ৭:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও কলেজ শাখার উদ্বোধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলাব ইউনিয়নের প্রায় ৬০ হাজার বাসিন্দার সন্তানদের লেখা পড়ার সুবিধার্থে প্রথমবারের মতো গণবাংলা উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করা হয়েছে । ১৫ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার ভোলাবো এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এ কলেজ কার্যক্রমের উদ্বোধন করেন।

জানা যায়, ভোলাবো ইউনিয়নে ৪টি মাধ্যমিক বিদ্যালয় ও বেশ কয়েকটি মাদ্রাসা থাকলেও কলেজ ছিলো না একটিও। ফলে স্বচ্ছলরা পাশের ইউনিয়ন বা জেলার কলেজে লেখা পড়া করতে পারলেও পারিবারিক আর্থিক অভাব অনটনে থাকা পরিবারের শিক্ষার্থীরা মাধ্যমিকের গন্ডি পেরিয়েই ঝড়ে যায়।

এবার স্থানীয় শিক্ষানুরাগীদের উদ্যোগে কলেজ শাখার যাত্রা শুরু হয়। ভোলাব ইউনিয়নের গণবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ৩৮ জন এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণার মধ্যে দিয়ে এ কলেজের উদ্বোধন করা হয়।

গণবাংলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামান মিয়া বলেন, ভোলাব ইউনিয়ন বাসীর দীর্ঘ দিনের স্বপ্ন ছিল গণবাংলা উচ্চ বিদ্যালয়ে একটি কলেজ হবে। অনেকে এটিকে কলেজ করার চেষ্টা করলেও সফল হয়নি। যাদের উদ্যোগে কলেজটি চালু হচ্ছে তাদের কাছে ভোলাব ইউনিয়নবাসী কৃতজ্ঞ থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : রূপগঞ্জে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করলেন যুবদল নেতা দুলাল হোসেন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন