নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার শীতলক্ষা নদীর তীর সংলগ্ন গ্লোব এডিবল অয়েল লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
বুধবার বেলা ১১ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা সূত্রপাত হয়।
খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, ডেমরা ফায়ার সার্ভিস এর দুটি ইউনিট ও আদমজী ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তবে দুপুর ১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
পড়ুন: রূপগঞ্জে টাইগার সিমেন্ট কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
এস/


