১৮/০২/২০২৬, ১৮:২৩ অপরাহ্ণ
28 C
Dhaka
১৮/০২/২০২৬, ১৮:২৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জে চাঁদা না দেয়ায় শিল্প প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, কোটি টাকার মালামাল লুট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের দাবিকৃত ১০ লাখ টাকি চাঁদা না দেয়ায় একটি কারখানায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা কারখানার ম্যানেজার ও ফোরম্যানকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে নগদ ২০ লক্ষাধিক টাকাসহ প্রায় ১ কোটি ১৭ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে কারখানা কর্তৃপক্ষ অভিযোগ করেছে।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও এলাকায়। এ ঘটনায় কারখানার মালিক মোনোয়ার হোসেন (অপু) বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।

রুজুকৃত মামলা সূত্রে জানা যায়, স্থানীয় বিএনপি নেতা বেলায়েত আকন্দ তার সহযোগী সজল ও কাজলের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কারখানায় প্রবেশ করে। এর আগে তারা কারখানা মালিকের কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল।


​হামলাকারীরা কারখানার মেইন গেট ও বাউন্ডারি প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় কারখানার ম্যানেজার অলিউল্লাহ (২৪) বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় এবং লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এছাড়া অলিউল্লাহর বাম হাত ভেঙে যায় এবং পায়ের উরুতে গুরুতর জখম হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে প্রোডাকশন ফোরম্যান জুলহাসকেও (৫০) পিটিয়ে মারাত্মক আহত করা হয়। আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী মালিক জানান, সন্ত্রাসীরা কারখানার সিসি ক্যামেরা ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি করেছে। এরপর তারা ট্রাক নিয়ে এসে কারখানার মূল্যবান যন্ত্রপাতি ও কাঁচামাল লুট করে। সব মিলিয়ে প্রায় ১ কোটি ১৭ লক্ষ টাকার সম্পদ লুট করে সটকে পড়ে হামলাকারীরা। যাওয়ার সময় তারা শ্রমিকদের প্রাণনাশের হুমকি দিয়ে যায়।


এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সবজেল জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে ।
এদিকে ​এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শিল্প প্রতিষ্ঠানে এমন দুর্ধর্ষ ডাকাতি ও হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

পড়ুন- জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন