34.4 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১৬:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জে ডিবি পরিচয়ে গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান নাসির মিয়াকে অপহরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়াকে দুর্বৃত্তরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা ২টার দিকে উপজেলার ভুলতা এলাকার আজিজ সুপার মার্কেটের সামনে থেকে তাকে অপহরণ করে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা৷ নাসির মিয়া উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকার আব্দুল আউয়ালের ছেলে।

অপহৃত নাসির মিয়ার ছোট ভাই নুর আলম জানান, নাসির মিয়া গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বুধবার বেলা ২টার দিকে নাসির মিয়া তার প্রাইভেটে গাড়িতে করে ভুলতা এলাকার আজিজ মার্কেন্টাইল ব্যাংকে কাজে যায়। কাজ শেষ করে মার্কেন্টাইল ব্যাংক থেকে বের হলে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে ডিবি পরিচয়ে নাসির মিয়া ও তার গাড়ী চালক আশিককে সাদা মাইক্রোবাসে অপহরণ করে তুলে নিয়ে যায়। এ সময় অপহরণকারীরা নাসির মিয়ার মালিকানাধীন প্রাইভেটকারটি ভুলতা এলাকায় ফেলে রেখে যায়।

সূত্র জানায়, অপহরণকারীরা নাসির মিয়া ও তার চালক আশিককে নিয়ে ৩০০ ফিট হয়ে ঢাকার দিকে চলে যায়। বর্তমানে পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি অব্যাহত রেখেছে। পরিবারের সদস্যরা নাসির মিয়ার মোবাইল ফোন বন্ধ পাচ্ছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, আমরা এই ঘটনা শুনেছি। নাসির উদ্দিনকে উদ্ধারে আমরা তৎপরতা চালাচ্ছি।

বিজ্ঞাপন

পড়ুন : রূপগঞ্জে পৃথক স্থানে পুকুর থেকে ২ জনের মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন