20.7 C
Dhaka
০৭/০৩/২০২৬, ৫:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জে দিপু ভুঁইয়াকে ধানের শীষে ভোট চেয়ে ৫নং ওয়ার্ড বিএনপি’র গণসংযোগ

নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে ধানের শীষ প্রতীকে ভোট দিত ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগ করেছেন।

বিজ্ঞাপন

৪ ফেব্রুয়ারি বুধবার বিকালে রূপগঞ্জ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়ার নেতৃত্বে উপজেলার পিতলগঞ্জ মণিপাড়া ৫নং ওয়ার্ড এলাকায় গণসংযোগকালে উপস্থিত ছিলেন রূপগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া রানু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন মোল্লা, ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদ হাসান শামীম,ওয়ার্ড যুবদলের সভাপতি মোশাররফ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় ভোটারদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারী ধানের শীষকে বিজয়ী করতে একসাথে ভোট দিতে যাবেন। ধানের শীষ তথা রূপগঞ্জের সুযোগ্য নেতা ও জনপ্রতিনিধি পেতে দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি, অভিজ্ঞ রাজনীতিবিদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়াকে বিজয়ী করতে হবে।

পড়ুন- প্রকাশিত মিথ্যা সংবাদের বিষয়ে গাজীপুর মহানগর ও জেলা জামায়াতের প্রতিবাদ

দেখুন- স্ট্রীম রোলারের মধ্যেও সেনাবাহিনীকে রেখেছি সমালোচনার উর্ধ্বে: রিজভী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন