22.9 C
Dhaka
০৬/০৩/২০২৬, ২৩:৫৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জে পৃথক স্থানে পুকুর থেকে ২ জনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো বিশ্বরোড এলাকায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে মাদ্রাসা ছাত্র সালমানের(১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার তারাবো বিশ্বরোড এলাকা একটি পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এছাড়াও সকালে উপজেলার গোলাকান্দাইল এলাকায় পুকুরে মাছ ধরতে নেমে নিখোঁজ আলমগীরের(৪০) মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সালমান স্থানীয় বরাবো এলাকার আনোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় একটি হেফজ মাদ্রাসায় পড়াশুনা করতো। এছাড়াও অপর নিহত আলমগীর উপজেলার হাটাবো আতলাশপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে গোসল করার করার কথা বলে বাড়ী থেকে বের হয় সালমান। এরপর আর সে বাড়ী ফিরেনি। এদিকে শনিবার সকালে সরকারী পরিষেবা ৯৯৯ এ কল করলে পুলিশ তারাবো বিশ্বরোড মারকাজ মসজিদের পাশের পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করে । পরে নিহতের পিতা ঘটনাস্থলে এসে মরদেহ দেখে সনাক্ত করেন এটা সালমানের মরদেহ।

অপরদিকে, শুক্রবার রাতে উপজেলার গোলাকান্দাইল পূর্বপাড়া কাঠপট্টি কমিনিটি সেন্টার এর পাশের পুকুরে মাছ ধরতে নেমে পুকুরের পানিতে ডুবে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। এদিকে শনিবার সকালে পুকুরে লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

পুলিশ আরো জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। উভয় ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : রূপগঞ্জে চাঁদাবাজি ও রাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন