২৬/০২/২০২৬, ১৯:২৩ অপরাহ্ণ
26 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৯:২৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কমিটি গঠন ও পদ-পদবীকে নিয়ে তর্ক বিতর্ককে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আজাহারুল ইসলাম (৫৫) নামের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনিয়া এলাকার বিএনপির কার্যালয়ে এই ঘটনা ঘটে।
নিহত আজাহারুল ইসলাম রুপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি। তিনি নরাবরটেক এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। আজহারুল ইসলামের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার-প্রচারণা করার উদ্দেশ্যে কাঞ্চন পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ত্রিশকাহনিয়া এলাকার বিএনপির কার্যালয়ে নেতাকর্মীরা আলোচনা করছিলেন। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় বিএনপি নেতা রাজিব ও হাসান মিয়ার সঙ্গে অপর স্বেচ্ছাসেবক দল নেতা সবুজ মিয়ার ৯ নং ওয়ার্ড বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কমিটি ও পদবী নিয়ে কথা কাটাকাটি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে ।
এসময় ‎সংঘর্ষ থামাতে এগিয়ে গেলে আজহারুল ইসলামের বুকে কিল ঘুষি মারার অভিযোগ ওঠে বিএনপি নেতা রাজিব ও হাসানের বিরুদ্ধে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় ইসলামকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরক্ত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত হন স্বেচ্ছাসেবক দল নেতা সবুজ মিয়া ও এমারত মিয়া। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে ।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী, নিহতের স্বজন ও এলাকাবাসী বলেন, ‎“পদবী নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। ঝগড়া থামাতে গেলে আজহারুল ইসলামকে আঘাত করা হয় । সঙ্গে সঙ্গে তিনি পড়ে যান।”‎“ আমরা এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

‎পড়ুন- নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন