বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ চলমান কর্মসূচি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শরীফ আহমেদ টুটুলের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা । ৬ সেপ্টেম্বর শনিবার বিকালে উপজেলার দেবই কাজিরবাগ ফাজিল (ডিগ্রি) মাদরাসা মাঠে এ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম বাবুল।
নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শরিফ আহমেদ টুটুলের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি মহসিন মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দিপু, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুঁইয়া আব্দুল্লাহ, যুগ্ম সম্পাদক মাসুদ বাবুল, দাউদপুর
ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও পূর্বাচল নিঝুম পল্লি রিসোর্টের স্বত্বাধিকারী আবুল হোসেন, দাউদপুর ইউনিয়ন বিএনপির কার্যকরী সদস্য মশিউর রহমান সোহেল, যুবদল নেতা আরিফসহ স্থানীয় নেতাকর্মীরা।
সঞ্চালনায় ছিলেন, দাউদপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম হিরন মাস্টার।
এ সময় প্রধান অতিথি কাজী সাইয়েদুল আলম বাবুল তার বক্তব্যে বলেন, পৃথিবীর ইতিহাসে এই প্রথম দেশের মানুষের সম্পদ লুট করে, জনগণের তোপের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার সব এমপি মন্ত্রী নিয়ে পালিয়েছে। সামনে যারা স্বৈরাচারী হতে চাইবে তাদের পরিণতি একই হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন বিষয়ে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, বিগত দু সময়ে যারা রাজপথে সক্রিয় ছিলো, দলের প্রতি নিবেদিত ছিলো তাদেরই দল মূল্যায়ণ করবেন।
সভাপতির বক্তব্যে বলেন শরীফ আহমেদ টুটুল বলেন,আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে ঐক্যবদ্ধ আছি থাকবো। বিএনপি সুসংগঠিত দল। এখানে আওয়ামীলীগের শুভাকাঙ্ক্ষীরা সদস্য হবে না। হতে পারবে না। কেউ সদস্য করলে তার পদ পদবী বাতিল করে দেয়া হবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

