২৭/০২/২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
25.1 C
Dhaka
২৭/০২/২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

‎রূপগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু


‎‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ নভেম্বর) সকালে রূপগঞ্জের বিরাব এলাকায় চৌধুরী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি তার আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করেন। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহসহ আরো অনেকে।

মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, রূপগঞ্জের প্রকৃত রূপকার ছিলেন মরহুম আব্দুল মতিন চৌধুরী। তিনি পূর্বাচল নতুন শহর প্রকল্পের মাধ্যমে রূপগঞ্জের আপমর জনগণের ভাগ্যের পরিবর্তনে উসিলা ছিলেন। এখন যে উন্নয়ন, শিল্প কারখানার হিড়িক পড়েছে তারই অবদান। আমরা মহান এই নেতাকে শ্রদ্ধা জানিয়ে রূপগঞ্জে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে জনগণের কাছে পৌঁছাবো।

পড়ুন: শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন