28.5 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৮:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জে বোনকে মারধর করায় দুলাভাইকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামী স্ত্রীর কলহের জেরে রূপগঞ্জ ইউনিয়ন মহিলাদল নেত্রী মাসুমার সহযোগিতায় নিজ স্বামী শরীফ প্রধানকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৪ মার্চ বুধবার দুপুরে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের বাড়িয়াছনি এলাকায় এমন ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী হামলার শিকার শরীফ প্রধানের মা চন্দ্রবানু বলেন, প্রেমের সম্পর্ক করে আমার ছেলে শরীফ প্রধান একই গ্রামের নুর ইসলামের মেয়ে ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক মাসুমা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে ২ মেয়ে হয়। কিন্তু সংসারের শুরুতেই বনিবনা হয়নি। প্রায়ই বাড়ির পাশে হওয়ায় নেত্রী হওয়ার জোরে তার ভাই ও ভাগিনাদের দিয়ে হামলা করে। আজ সকালে তুচ্ছ ঘটনায় শরীফ প্রধান ও মাসুমা ঝগড়া বাঁধে। এক পর্যায়ে মাসুমার ভাই বায়জিদ প্রধান, ভাগিনা ইথুন, সোহাগদের ডেকে নিয়ে আসে। তারা দেশীয় অস্ত্র নিয়ে শরীফের ঘরে প্রবেশ করে স্ত্রী মাসুমার
সহযোগীতায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে৷ আমরা চিৎকার শুনে এগিয়ে এলে দ্রুত রক্ত পরিষ্কার করে মাসুমা ও তার ভাই ভাগনে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা গুরুত্বর দেখে সংশ্লিষ্ট চিকিৎসক ঢাকা মেডিকেলে পাঠায়।

অভিযুক্ত শরীফ প্রধানের স্ত্রী মাসুমা আক্তার বলেন, আমার স্বামী শরীফ প্রধান মাদকাসক্ত। প্রায়ই আমাকে মারধর করে। রাজনীতি করি বিধায় আমার সাথে বনিবনা হয়না। আজ সকালে আমাকে মারধর করলে আমার ভাইয়েরা জানতে পারে। পরে কে আমার স্বামীকে কুপাইছে আমি জানিনা। আমি ২ মাস পূর্বেও স্বামীর মারধরের শিকার হয়ে থানায় অনেক করেছিলাম।

শরীফ প্রধানের মেয়ে ইরা বলেন, সকালে আমার বাবাকে আমার মামা বায়জিদ প্রধান, খালাতো ভাই সোহাগ,ইথুন দা দিয়ে কুপাইছে,আমার মা মাসুমা ধরে রাখছে।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী সাথী আক্তার বলেন, ‘শরীফ মাসুমা প্রায় সময়ই ঝগড়া করে। একে অপরকে মারধর করে। এসব নিয়ে দুই পরিবারেও ঝগড়া হয়। আজ সকালে শরীফ কাকার শ্যালক ও ভায়রার দুই পোলায় কুপাইছে’

এসব বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন- ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ: জয়ের পথে কে এগিয়ে?

দেখুন- সিআইএর স্টেশনে ড্রোন হা/ম/লা; ৬৫০ মার্কিন সেনা হ/তা/হ/ত! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন