বিজ্ঞাপন

রূপগঞ্জে ব্যবসায়ী রিফাতের উদ্যোগে নিন্ম আয়ের গ্রামবাসিকে নগদ অর্থসহায়তা প্রদান

নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী রিফাত আহমেদ তুষাতের উদ্যোগে নিজ গ্রামের নিন্ম আয়ের লোকজনকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

১৬ মার্চ সোমবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী লক্ষ্যা মনোহরপুর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদীন, মোশাররফ হোসেন,সুমন মাস্টার প্রমূখ।

এ সময় রিফাত আহমেদ তুষাত বলেন, দলমত নির্বিশেষে সবাই মিলে দাউদপুর ইউনিয়নকে এগিয়ে নিতে চাই। আমি এ গ্রামে জন্মেছি,এখানেই হয়তো মরবো। কোন বৈষম্য, অহংকার, দলাদলি, রেষারেষি আমাদের মানব সভ্যতা থেকে পিছিয়ে দিবে। সব ব্যবসায়ীদের উচিত ঈদের আনন্দ ভাগাভাগি করতে সাবলম্বিদের একে অপরকে সহায়তা করা। আমরা সবাই সবার জন্যে, সবাইকে নিয়ে বাঁচতে চাই।

পড়ুন- মোজতবা খামেনি গুরুতর আহত, জরুরি অস্ত্রোপচার

দেখুন- বিধিনিষেধ তুলে নিলেও জ্বালানি সংকটে ভোগান্তি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন