বিজ্ঞাপন

রূপগঞ্জে মধ্যরাতে থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঠাকুরবাড়ি এলাকায় মধ্যরাতে অভিযান চালিয়ে দেড়মণ গাঁজা, সাড়ে চার শতাধিক ফেনাড্রিলসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

বিজ্ঞাপন

১৫ মার্চ রবিবার রাত ৩ টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ির টেক এলাকা থেকে এসব মাদক উদ্ধার করেন তারা।

এরআগে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের হস্তক্ষেপে লাভরাপাড়া ও ঠাকুরবাড়ি টেক এলাকার ঝোঁপঝাড়, ইরিখেত থেকে ৫ বস্তা গাজা,৩ শতাধিক ফেন্ডিডিলসহ বস্তার বস্তা মাদক উদ্ধার হয়। সে সময় পৃথক অভিযানে ২ জনকে ম্যাগজিনসহ পিস্তল,মাদকবহনকারী প্রাইভেটকারসহ চিহ্নিত মাদক সম্রাট আবু হানিফ কে তার এক সহযোগী সহ গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসপি (গ সার্কেল) মেহেদী ইসলাম সাংবাদিকদের বলেন নারায়ণগঞ্জ ১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু মহোদয়ের নির্দেশনায় বিএনপি ও অঙ্গ সহযোগী নেতাকর্মী, জনসাধারণ পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করায় আমরা মাদক উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা রাখতে পারছি। গত ২ সপ্তাহে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। পাশাপাশি দুঃখজনকভাবে কোন পুলিশের সাথে মাদকের সম্পৃক্ততা পেলে বা সন্দেহ হলে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। ইতিমধ্যে ৩ জনকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। এ সময় তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আবু হানিফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ তার দেয়া তথ্যগুলো যাচাই বাচাই করে মাদকের সবগুলো স্পটে অভিযান হবে।

পড়ুন- সংস্কার পরিষদ বলতে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেখুন- বদলে গেলো দৃশ্যপট, ইরানের পক্ষ নিয়ে তুরস্কের হুংকার!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন