27.3 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১০:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জে যুবদল নেতা আমিরুলের নিজ অর্থায়নে সড়ক পাকাকরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ‘খ’ শ্রেণীর ২৫ বছরের পুরনো কাঞ্চন পৌরসভার একটি কাচা রাস্তায় প্রথমবারের মতো নিজ অর্থায়নে ইট বসিয়ে পাকা করে দিলেন জেলা যুবদলের সাবেক সহ সভাপতি এ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন। গ্রামবাসীর বিগত ২৫ বছরের চাওয়া পুরনে সাবেক মেয়র ও সরকারীভাবে ব্যর্থ হওয়ায় গ্রামবাসীর চরম দুর্ভোগ দূর করতেই এমন উদ্যোগ নেয়া হয়। ০১ নভেম্বর শনিবার সকালে ৩০ হাজার ইট ও সমপরিমাণ বালিসহ শ্রমিক দিয়ে গ্রামবাসিকে সাথে নিয়ে ১ কিলোমিটার সড়কটির পাকাকরণ কাজের উদ্বোধন করেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় গ্রামবাসি জানান, কাঞ্চন পৌরসভার নিয়মিত ট্যাক্স দেয়া হচ্ছে কিন্তু রাস্তার দাবী করলে প্রতিশ্রুতি দিয়েই ২৫ বছর পার করেছে সাবেক মেয়র ও সরকার। সরকারীভাবে না পেয়ে ব্যক্তিউদ্যোগে আমিরুল ইসলাম ইমনের কাছে সড়ক পাকাকরণের দাবী করলে তা সমাধান করে দেয়া হয়।

জেলা যুবদলের সাবেক সহ সভাপতি এ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন বলেন, একটি পৌরসভা এমন অবহেলিত থাকতে পারে তা সরাসরি না দেখলে জানতাম না। রাষ্ট্র কাঠামো নিয়ে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফায় জনগণের কাছে পৌঁছে দিতে এসব দফা বাস্তবায়নে সুফল কেমন হবে তা তুলে ধরার ধারাবাহিকতায় আমি ব্যক্তিগত অর্থায়নে কাচা সড়কটি পাকা করে দিচ্ছি। এতে স্বেচ্ছাশ্রম দিয়ে গ্রামবাসী আমার পাশে রয়েছেন। কিন্তু এটা স্থায়ী সমাধান নয়। এটি আরসিসি পাকা সড়ক করনে সব রকম সহায়তা করবো। ইতোমধ্যে কাঞ্চন পৌরসভা এলাকায় বেশ কয়েকটি রাস্তা নিজ খরচে করে দিয়েছি। জনদূর্ভোগ দূর করতে আমি কাঞ্চন পৌরবাসির সেবায় মাঠে আছি।

এ সময় উপস্থিত ছিলেন কাঞ্চন পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি কবির হোসেন, মহিউদ্দিন রুমি, যুবদল নেতা আনিসুর রহমান শরীফ, মুরাদ হোসেন সাদ্দাম, স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন, ইব্রাহিম মুন্সি, বিএনপি নেতা নবীউল ইসলাম,স্বেচ্ছাসেবকদল নেতা নুরুল হক, সাদেক হোসেন প্রমূখ।

পড়ুন : রূপগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বিজ বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন