নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুটি পিস্তল ও অবৈধ মালামালসহ ২ জনকে অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
২ ফেব্রুয়ারী সোমবার ভোররাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় গোঁপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন বলেন, রূপগঞ্জ সেনা ক্যাম্প ও রূপগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে গোলাকান্দাইল এলাকার চিহ্নিত ডাকাত গোলাকান্দাইল এলাকার হারুনের ছেলে কাউসার ওরফে কাউসার ডাকাত (৩২), এবং সন্ত্রাসী সীতারামের ছেলে রবি দাশ (৩৮) দ্বয়কে ম্যাগজিনসহ টি পিস্তল, ২টি ওয়ান সুটার গান,১টি প্লাস্টিকের কালো রংয়ের খেলনা পিস্তলসহ তাদের সাথে থাকা অবৈধ মালামাল উদ্ধারপূর্বক গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে গোলাকান্দাইল দক্ষিনপাড়া আসামী কাউসারের বসত কক্ষে অবস্থান করেছিলো।
এ সময় কাউসার ওরফে কাউসার ডাকাতের দেহ তল্লাশী করাকালে তাহার স্বীকারোক্তিমতে আসামীর শয়নকক্ষের ওয়াড্রপ এর ড্রয়ার হইতে নিজ হাতে অবৈধ অস্ত্র বাহির করে আইন শৃঙ্খলা বাহীনির হাতে তুলে দেয়। এ সময় অস্ত্রের সাথে জড়িত রবি দাশকেও গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
পড়ুন- নারীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে নেয়া সম্ভব নয়: তারেক রহমান
দেখুন- দালালের মাধ্যমে নয় সরাসরি জনগণের দুয়ারে সেবা পৌঁছে দিবো: আখতার


