২৬/০২/২০২৬, ৪:৪৬ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ৪:৪৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জের জাঙ্গীরে বাদশা হত্যায় জড়িত পরকিয়া প্রেমিকার স্বামী মুকুল গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের জাঙ্গীর এলাকায় প্রেমিকা ও স্বামীর ছুরিকাঘাতে পরকিয়া প্রেমিক নিহতের চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামী মুকুল (৩৫) কে মুন্সিগঞ্জ হতে আটক করেছে র‍্যাব-১১। ৭ জুলাই সোমবার দুপুরে রূপগঞ্জ থানায় সোপর্দ করেন র ্যাব সদস্যরা।

বিজ্ঞাপন

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়ার জের ধরে প্রেমিকা ও তার স্বামী কুপিয়ে হত্যা করেছে প্রেমিক সানাউল্লাহ বাদশা নামক এক ব্যক্তিকে। এমন ঘটনায় গত ০১ জুলাই মঙ্গলবার রাতেই মামলা আইন শৃঙ্খলা বাহীনি অভিযুক্তদের গ্রেফতারে মাঠে নামে। ঘটনাটি উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানাউল্লাহ বাদশা জাঙ্গীর এলাকার মোকাররমের ছেলে। তিনি ডিশ ও ইন্টারনেট ব্যবসার করতেন। বিভিন্ন গনমাধ্যম সূত্রে জানা যায় কয়েক বছর ধরে জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী মুকুল মিয়ার স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল একই এলাকার সানাউল্লাহর। এ নিয়ে এলাকায় কয়েক দফা সালিশ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় সানাউল্যাহ মুকুলের বাড়িতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুকুল ও তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে সানাউল্লাহকে শরীরের বিভিন্ন যায়গা আঘাত করে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় রুপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সংক্রান্তে মৃতের ভাই বাদি হয়ে রুপগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু করেন। উক্ত ঘটনাটি বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হলে ব্যাপক চঞ্চল্যের সৃষ্টি হয়।

এই চাঞ্চল্যকর ঘটনার সাথে জড়িত আসামিদেরকে গ্রেফতারের পুলিশের পাশাপাশি র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এ প্রেক্ষিতে গত ০৬ জুলাই রাতে একটি আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর থানাধীন আমতলা এলাকা হতে হত্যার সাথে জড়িত প্রধান আসামি জাঙ্গীর এলাকাস মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মুকুল মিয়া (৩৫),কে গ্রেফতার করে।

পড়ুন: চৌদ্দগ্রামে ৩ মামলায় খালেদা জিয়াসহ বিএনপি জামায়াত নেতাদের অব্যাহতি

দেখুন: নির্বাচন নিয়ে পুরোনো খেলায় মেতেছে সরকার: মির্জা ফখরুল

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন