২৬/০২/২০২৬, ২১:৪১ অপরাহ্ণ
23.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ২১:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জে এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা জেলা ছাত্র শিবিরের

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে নারায়ণগঞ্জ জেলা ছাত্র শিবির।
রবিবার (১০আগস্ট) দুপুরে রূপগঞ্জ উপজেলার তারাব পৌর অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান করা হয়।

বিজ্ঞাপন

সংবর্ধনা অনুষ্ঠানে জেলার এ প্লাস প্রাপ্ত সকল শিক্ষার্থী, প্রতিষ্ঠান প্রধান, অভিভাবকসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামি ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ফেসবুক নামক ট্রমার মধ্যে যেন নিজেকে রিয়েল করে না ফেলি। আমরা যেন এ রোগে আক্রান্ত হয়ে না পড়ি। এটা এক ধরনের ডিজিস । আল্লাহ রাব্বুল আলামীন এই প্রজন্মকে হেফাজত করুক।

নারায়ণগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি হাসিবুল ইসলাম সিফাতের সঞ্চালনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রশিবিরের সেক্রেটার জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল জব্বার , কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান, জামায়াত মনোনীত নারায়ণগঞ্জ -৩ ড.ইকবাল হোসেন ভূঁইয়া প্রমুখ।

পড়ুন: কুমিল্লা বার্ডে স্বাস্থ্য ক্যাডারের বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ

দেখুন: বঙ্গবন্ধু হত্যাকান্ড : মৃত্যুদন্ড পাওয়া ছয় আসামি এখন কোথায়?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন