রূপগঞ্জে ৪০ বছরের পুরনো গরুর হাট বন্ধ করে, দখলদার উচ্ছেদ করেছেন রূপগঞ্জ উপজেলা প্রশাসন। এ সময় পাশে থাকা ৭টি বালির গদির বিপুল পরিমাণ বালির স্তুপ মাত্র দেড় লাখ টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিলামে বিক্রি করে দেন। ১৮ আগষ্ট সোমবার দুপুরে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের পূর্বাচল ৪ নং সেক্টর এলাকায় জনতা হাই স্কুলের নামে চলা এ হাটে অভিযান পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও পূর্বাচল রাজস্ব সার্কেল তাছবীর হোসেন, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা।
অভিযান শেষে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, যুগ যুগ ধরে কোন ইজারা না দিয়ে একটি স্কুলের নামে গরুর হাট চলে আসছে। সপ্তাহে সোমবার হওয়া এ হাটটি রাজউকের জমি দখল করে হয়ে আসছে। তা বন্ধ করে, হাটের সরঞ্জাম জব্দ করেছি। পাশাপাশি বেশ কয়েকটি অবৈধ বালির গদির ব্যবসায়ীদের না পেয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে নিলামে ১ লাখ ৫০ হাজার টাকায় স্তুপগুলোতে থাকা বালি বিক্রি করা হয়েছে।
এ অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন: কুষ্টিয়া কারাগারে হাজতির মৃত্যু
দেখুন: মাদারীপুরে পাটক্ষেত থেকে অবসরপ্রাপ্ত এলজিইডি কর্মচারীর লা/শ উদ্ধার
ইম/


