32.8 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জে আইনশৃঙ্খলা সভা থেকে হুঁশিয়ারি : সড়ক দখল করলে জেল, যৌথবাহিনী থাকবে মাঠে

রূপগঞ্জের মাদক,সন্ত্রাস, কিশোরগ্যাং দমনে আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে যৌথ অভিযান করবে পাশাপাশি ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভার এলাকায় সড়ক দখল করলেই জেল দেয়ার হুশিয়ারি দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

২৯ অক্টোবর বুধবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন শৃঙ্খলা সভায়
এসব হুশিয়ারী দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও যৌথ বাহিনীর কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি ও পূর্বাচল রাজস্ব সার্কেল ফরিদ আল সোহান, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম, পূর্বাচল সেনাক্যাম্প কর্মকর্তা ক্যাপ্টেন তানজিল, রূপগঞ্জ সেনা ক্যাম্প কর্মকর্তা ক্যাপ্টেন নাফিজ, প্রশাসনিক কর্মকর্তা আশেকুর রহমান, গোলাকান্দাইল ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া, কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন, নাগরিক টিভি ও দৈনিক খোলাকাগজের সাংবাদিক মাহবুব আলম প্রিয়, সাংবাদিক রিপন মিয়া, শাকিল আহমেদ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

পড়ুন: আমরা তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহাল করতে চাই: ওয়ায়দুল হক নাসির

দেখুন: ১ হাজার টাকায় সুনামগঞ্জ ঘোরাঘুরি । সোলেমান হাজারী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন