বিজ্ঞাপন

রূপগঞ্জে পিতলগঞ্জ থেকে মানষিক ভারসাম্যহীন পরশী রানী নামের বৃদ্ধা নিঁখোজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পিতলগঞ্জের বাসিন্দা পরশী রানী (৭০) নামের মানষিক ভারসাম্যহীন এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। ২৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার ব্রাহ্মণখালী এলাকা থেকে হারিয়ে যান। এ বিষয়ে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (নং ১৫৮১ তাং ২৫. ১১.২০২৫ ইং) করা হয়েছে। নিঁখোজ পড়শী রানীর ননদ নিপা রানীর মুঠোফোন নং ০১৬৩২২৩৫৫৮০ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

রূপগঞ্জ থানায় জিডি সূত্রে জানা যায়, পড়শী রানী মানষিক ভারসাম্যহীন ছিলেন। ২৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণখালী এলাকা থেকে পথ হারিয়ে অজ্ঞাত কোথাও চলে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি অব্যাহত রেখেছেন। নিঁখোজ বৃদ্ধা পড়শী রানীর মেয়ে নিত্য রানী মালা জানান, তার মায়ের উচ্চতা ৫ ফুট, গায়ের রং শ্যামলা। হারিয়ে যাওয়ার সময় গায়ে শাড়ী পড়া ছিলো।

পড়ুন: মেট্রোরেলের কার্ডে অনলাইন রিচার্জ চালু

দেখুন: যে কারণে ৬০ বছর ধরে মসজিদ চালাচ্ছেন হিন্দু পরিবার

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন