বিজ্ঞাপন

রূপগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেফতার ৬

বর্তমান সময়ে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধার করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাহমুদুল্লাহ, ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিব মোল্লা, আওয়ামীলীগ কর্মী লিটন মিয়া, মোহর আলী, ফয়সাল আহাম্মেদ ও যুবলীগ কর্মী দীন ইসলাম।

রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধার করতে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় রূপগঞ্জ থানা পুলিশ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আওয়ামীলীগ নেতাসহ ওই ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

পড়ুন: ইসলামপুরে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় মিছিল

দেখুন: সৈয়দপুরে যেভাবে পালিত হলো পবিত্র আশুরা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন