২৫/০২/২০২৬, ২০:৩৬ অপরাহ্ণ
27.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ২০:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ক্যাম্পের সামনে ইট-বালি ফেলার অভিযোগ ; বিএনপির অস্বীকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রচার প্রচারণায় ব্যস্ত নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের প্রার্থীরা। তবে ২৫ জানুয়ারি রবিবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড হানকুর ক্যাম্পের সামনে ইট ও বালি ফেলে অফিস বন্ধ করে দেয়ার অভিযোগ করেছেন একই আসনের ১০ দলীয় জোট প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা। তবে এ ঘটনায় বিএনপির কেউ জড়িত নয় বলে দাবী করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সুলতান মাহমুদ।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা বলেন, দাউদপুরের হানকুর এলাকায় আমাদের নির্বাচনী ক্যাম্পের সামনে উদ্দেশ্য প্রণোদিতভাবে বালি ও ইট ফেলে দরজা বন্ধ করে দেয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্বাচনী প্রচার প্রচারণায় বাঁধা দেয়া হচ্ছে। গতকালও পৃথক ৩ স্থানে বাঁধা দেয়া হয়। আমরা আইন শৃঙ্খলা বাহীনিকে জানিয়েছি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে উপযুক্ত বিচার দাবী করছি।

বিজ্ঞাপন

এদিকে এ বিষয়ে জানতে চাইলে দাউদপুরের বাসিন্দা ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সুলতান মাহমুদ বলেন, নারায়ণগঞ্জ- ১( রূপগঞ্জ) আসনে গণতান্ত্রিকভাবে সব দল প্রচারণায় শান্তিপূর্ণভাবে অংশ নিচ্ছে। দাউদপুরের ঘটনায় বিএনপির কেউ জড়িত না। বরং জামায়াত প্রার্থী উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপিকে দোয়ারূপ করছে। মূলত সংশ্লিষ্ট ইট বালি একটি বন্ধ থাকা দোকানের সামনে অরাজনৈতিক ব্যক্তি সাময়িক নির্মাণ কাজের জন্যে রেখেছেন। তাতে বিএনপির কেউ নাই।

পড়ুন- গণভোটের প্রচার ও ভোটে উদ্বুদ্ধকরণে জয়পুরহাটে ইমাম সম্মেলন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন