নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাছিমপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে একটি পরিত্যক্ত ভবন থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি(রবিবার)রাত ৯ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর রূপগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, মাছিমপুর এলাকার আতাবুরের ছেলে পারভেজ এবং একই এলাকার আবুল মোল্লার ছেলে শাহিন অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ ওই এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৌশলগতভাবে পুরো এলাকা ঘিরে ফেলে।
এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত একটি পরিত্যক্ত ভবনের ভেতরে অস্ত্র ও গোলাবারুদ ফেলে পালিয়ে যান। পরে ওই ভবনে তল্লাশি চালিয়ে দুটি অস্ত্র ও তিন রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে অভিযানে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া অনুসরণপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।
পড়ুন:স্বাধীনতার পর প্রথম মন্ত্রীর স্বপ্ন দেখছে পাবনা ৫, শিমুল বিশ্বাসকে ঘিরে উন্নয়নের নতুন প্রত্যাশা
দেখুন:পিরোজপুরে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগ হাতপাখা সমর্থকের বিরুদ্ধে |
ইমি/


