নারায়ণগঞ্জ -১ রূপগঞ্জ আসনের নবনির্বাচিত এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর পক্ষ থেকে রূপগঞ্জ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়ার অর্থায়নে ২ স্থানীয় ৩ হাজার নিন্ম আয়ের বাসিন্দাদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৭ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার পিতলগঞ্জ ওয়াল্টন শো রুম সংলগ্ন মাঠে এসব ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়া, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন মোল্লা, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শামীম মিয়া প্রমূখ
এ সময় বক্তারা বলেন, সবাইকে নিয়ে ঈদ আনন্দের ভাগাভাগি করতেই আমাদের মাননীয় এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় ঈদ আনন্দ একসাথে করতে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। আজ রূপগঞ্জ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ২ হাজার নিন্ম আয়ের লোকজনকে এ সেবায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ১ মাসে রূপগঞ্জকে গড়তে ব্যাপক উন্নয়ন কাজ শুরু হয়েছে। আমরা দিপু ভুইয়ার হাতকে শক্তিশালী করতে মাঠে আছি। সবাই মিলে রূপগঞ্জ গড়ার অঙ্গীকার করছি।
পড়ুন:বৈশাখী টেলিভিশনের ঈদ আয়োজনে ২৭ নাটক ৭ সিনেমা
দেখুন:ঝাড়ফুঁকের নামে ৪৩ বছর ধরে প্রতারণা করেন তিনি |
ইমি/


