২৬/০২/২০২৬, ৪:৪৭ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ৪:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জে ধর্ষণের পর স্কুল শিক্ষার্থীকে হত্যা মামলায় স্বাক্ষী অপহরণকারী ও খুনিদের বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশু শিক্ষার্থী সুবর্ণাকে ধর্ষণের পর হত্যা মামলার স্বাক্ষী ব্যবসায়ী রাশেদুল ইসলামকে প্রকাশ্যে অপহরণকারী ও সূবর্ণা হত্যার আসামীদের দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ৩ জুলাই বৃহস্পতিবার বিকালে উপজেলার পূর্বাচল ১ নং সেক্টর এলাকায় ইউসুফ গঞ্জ স্কুল এন্ড কলেজের সামনে এ মানববন্ধন করেন তারা।

বিজ্ঞাপন

এতে বক্তব্য রাখেন, নিহত সুবর্ণার পিতা রাকিব মিয়া, ভুক্তভোগী রাশেদুল ইসলাম রাসেল, স্থানীয় বাসিন্দা রুবেল ভুঁইয়াসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, পূর্বাচল এলাকায় প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী রাসেদুল ইসলাম রাসেলকে অপহরণ করেছে সূবর্ণা হত্যা মামলার আসামীরা। কারন ওই মামলায় স্বাক্ষী ছিলো অপহরণের শিকার ব্যবসায়ী। কিন্তু জামিনে বেরিয়ে এসে এলাকায় ত্রাসের রাজত্ব করে। তাই অবিলম্বে দ্রুত বিচারের আইনে নিয়ে আসার দাবী করেন তারা।

উল্লেখ্য যে, ২০১৮ সালে সূবর্ণাকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করে হত্যা করে সন্ত্রাসীরা । সেই হত্যাকাণ্ডের ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলাকে তুলে নিতে চায় বাদী ও স্বাক্ষীদের।

পড়ুন: কুড়িগ্রামে সাবেক প্রতিমন্ত্রীর পিএস রাশেদ গ্রেফতার

দেখুন: যেভাবে গ্রেফতার হলো এমপি আনার হত্যাকাণ্ডের ২ আসামি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন