বিজ্ঞাপন

রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির আয়োজনে ঈদ পুনর্মিলনী

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসসহ ঈদ পুনর্মিলনী উৎযাপন করা হয়েছে।

২৬ মার্চ বৃহস্পতিবার বিকালে উপজেলার পূর্বাচলের সমু মার্কেট এলাকায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে এ ঈদ পুনঃমিলনী সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল।

বিএনপি নেতা মশিউর রহমান টিপু’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিন্নাত আলী, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়া,সহ সভাপতি রফিক উদ্দিন, যুবদল নেতা মোশাররফ হোসেন, যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন,শরীফ মিয়া প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা দলের ইউনিশন সভাপতি শাহিদা বেগমসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সভায় বক্তারা বলেন, নারায়ণগঞ্জ ১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান দিপু ভুইয়ার হাতকে শক্তিশালী করতে,স্বপ্নের রূপগঞ্জ গড়তে আমরা মতভেদ ভুলে একসাথে কাজ করবো। ইতিমধ্যে এমপি দিপু ভুইয়ার কঠোর হস্তক্ষেপে রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে সাড়াষি অভিযান চলছে। বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে।

এ সময় বিএনপির নেতাকর্মীরা কোলাকুলি পরবর্তী সেমাই জর্দায় মিষ্টি মুখ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন