নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল আলমকে সংবর্ধনা দিয়েছেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বিজ্ঞাপন
১৩ নভেম্বর বৃহস্পতিবার বিকালে রূপগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি তারিকুল আলম রানা, পূর্বাচল রাজস্ব সার্কেল ও সহকারী কমিশনার ফরিদ আল সোহান, সাংবাদিক খলিল সিকদার, মকবুল হোসেন, এসএম শাহাদাত, মাহবুব আলম প্রিয়, সাইফুল ইসলাম প্রমূখ।
এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে সহকারী কমিশনার ভূমি তরিকুল আলমকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন স্থানীয় সাংবাদিকরা।


