১১/০২/২০২৬, ১৫:৫২ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৫:৫২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জ সাহিত্য পরিষদের দ্বি-বার্ষিক পরিচালনা কমিটি গঠন

নারায়ণগঞ্জের অন্যতম লেখক,কবি ও সাংবাদিক সংগঠন রূপগঞ্জ সাহিত্য পরিষদের (২০২৬- ২০২৭ ইং) দ্বিবার্ষিক পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

১০ জানুয়ারি রোজ মঙ্গলবার বিকালে উপজেলার গোলাকান্দাইলস্থ ভাই ভাই কমপ্লেক্সের ৩য় তলায় রূপগঞ্জ সাহিত্য পরিষদের নিজ কার্যালয়ে এক সভায় ২১ সদস্য বিশিষ্ট্য পরিচালনা কমিটি গঠন করা হয়।রূপগঞ্জ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা, কবি ও সাংবাদিক, দৈনিক জনতার নির্বাহী সম্পাদক আলম হোসেনকে সভাপতি, নাগরিক টিভি ও দৈনিক খোলাকাগজের সাংবাদিক মাহবুব আলম প্রিয়’কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়৷ সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক ২০২৬ -২০২৭ ইং দ্বি-বার্ষিক এ নির্বাহী কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি ডাক্তার হালিম ভুঁইয়া ওরফে বিপুল হালিম, সহ- সভাপতি ডাক্তার মেজবাহউল হাসান, সহ সভাপতি প্রবীণ শিক্ষক ও লেখক শম্ভুনাথ হালদার, সহ-সাধারণ সম্পাদক শামীম সুলতানা উমা, সাংগঠনিক সম্পাদক, মারুফ হাসান, সহ-সাংগঠনিক কবি
রলি আক্তার, অর্থ সম্পাদক গোলজার হোসেন, দপ্তর সম্পাদক মাসুদ রানা মোক্তার,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ,
প্রচার ও প্রকাশনা সম্পাদক পীযুষ কুমার হীরা, জনকল্যাণ বিষয়ক সম্পাদক প্রভাষক রকিউজ্জামান সোহেল। এছাড়াও কার্যকরী সদস্যরা হলেন, কবি ও প্রভাষক রতন চন্দ্র সরকার, কবি শফিকুল আলম (এস আলম), কফিল উদ্দিন,অধ্যক্ষ নাছিমা আক্তার, লেখক আপেল মাহমুদ জুয়েল, কবি ও ডা. মোন্তাসির আহমেদ,কবি মনিরুজ্জামান মনির,গোলাম ছাদেক।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রিয় বলেন, রূপগঞ্জ সাহিত্য পরিষদ কবি, লেখক, শিক্ষক, সাংবাদিকদের সমন্বয়ে ব্যতিক্রমী সাহিত্য চর্চা ও জনসেবামূলক সংগঠন। যার সদস্যরা স্থানীয় ও জাতীয় পর্যায়ে কবি ও সাহিত্যিকদের মাঝে বই পাঠ,স্বরচিত কবিতা,ছড়া, গল্প,রম্য, কলাম লেখা, কাব্য আবৃত্তি,উপস্থাপনা, শিল্পচর্চা ইত্যাদি কাজে যুক্ত রয়েছেন । পাশাপাশি সমাজসেবামূলক কাজেও সক্রিয় রয়েছে।

এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি আলম হোসেন বলেন, সাহিত্য মনের খোরাক। বাংলা ভাষাকে কথামালায় চর্চার মাধ্যমে গল্পে, কাব্যে সৃজনশীলতায় প্রকাশ করা যায়। কবি ও লেখকের লেখার মান বাড়াতে সংগঠনের বিকল্প নাই। অধিকতর লেখা, লেখা নিয়ে আলোচনা, সমালোচনায় একজন সাধারণ লেখক অসাধারণ হয়ে ওঠতে পারেন। ইতোমধ্যে রূপগঞ্জ সাহিত্য পরিষদের প্রায় অর্ধশতাধিক লেখক রয়েছেন। যাদের বেশিরভাগ লেখকের ৫ টি থেকে ৪০ টির অধিক বই প্রকাশ হয়েছে। লেখার হাতকে মানসম্মত করা ও সমাজসেবায় রূপগঞ্জ সাহিত্য পরিষদের সুনাম রয়েছে৷

এছাড়াও ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টার নাম ঘোষণা করেন সংগঠনের পক্ষ থেকে। এদের মাঝে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে লায়ন মোজাম্মেল হক ভুঁইয়া, প্রধান উপদেষ্টা কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীমের নাম ঘোষণা করা হয়।

পড়ুন- বহুল কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কাল

দেখুন- সারা দেশে বৈধ অস্ত্র জমা ২৭ হাজার, জমা পড়েনি ২০ হাজার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন