32.8 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১৩:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জ ইউনিয়ন ৪নং ওয়ার্ড কৃষকদলের কর্মী সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন ৪নং ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর শনিবার বিকালে উপজেলার পূর্বাচলে শিমুলিয়া হাট এলাকায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক ডাক্তার মোঃ শাহিন মিয়া। রূপগঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতি শাহ আলম বেপারীর সভাপতিত্বে আয়োজিত কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচীব আলম মিয়া, ইউনিয়ন কৃষকদলের আহবায়ক নজরুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন কৃষকদলের সদস্য সচীব রাসেল আহম্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা মাজহারুল ইসলাম রতন, যুবদল নেতা মুরাদ হাসান সিপন, জাসাস নেতা জসিম উদ্দিন,যুবদল নেতা হাবিজুল ইসলাম, ভোলাবো ইউনিয়ন যুবদল নেতা হাবিবুর রহমান মিল্টনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

এ সময় স্থানীয় কৃষকদলকে সুসংগঠিত করতে ত্যাগি বিএনপি কর্মীদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন জেলা ও উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ।

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ প্রতিবন্ধী উপহার পেল সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের ছাতা

দেখুন: কেমন ছিলো বাংলাদেশের ১২টি জাতীয় নির্বাচন?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন