23.1 C
Dhaka
০৬/০৩/২০২৬, ০:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন রূপগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

২৬ থেকে ২৮ নভেম্বর ৩ দিন ব্যাপী এ আয়োজনে বিশ্বের বৃহত্তর সমুদ্র সৈকত কক্সবাজারে নানা কর্মসূচির মাধ্যমে এ আনন্দ ভ্রমণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব মীর আব্দুল আলীমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের মফস্বল সম্পাদক আলম হোসেন, বাংলা ভিশন ও দৈনিক ইনকিলাবের সাংবাদিক খলিল সিকদার, মাইটিভির সাংবাদিক মকবুল হোসেন।

নাগরিক টিভি ও দৈনিক খোলাকাগজের সাংবাদিক মাহবুব আলম প্রিয়’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিটিভি নিউজের সাংবাদিক শাহাদাত হোসেন, দৈনিক সমকালের সাংবাদিক জিয়াউর রাশেদ, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক জাহাঙ্গীর আলম হানিফ, এশিয়ান টিভির সাংবাদিক শহিদুল্লাহ গাজী, চ্যানেল জিটিভির সাংবাদিক আশিকুর রহমান হান্নান, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক সাইফুল ইসলাম, যায়যায় দিন পত্রিকা (অনলাইন) সাংবাদিক রিপন মিয়া,নিউজ টুয়েন্টিফোর চ্যানেলের সাংবাদিক আলম হোসাইন, দেশ রূপান্তরের সাংবাদিক আতাউর রহমান সানী,কাল বেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ, সকালের সময়ের সাংবাদিক আনিসুর রহমান, এনটিভির সাংবাদিক শাকিল আহমেদ, চ্যানেল এস এর সাংবাদিক মাহমুদুল হাসান নয়নসহ রূপগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এ সময় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি গোলাম ফারুক খোকন তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সব সময় সাধারণ মানুষের কথা লিখে। লিখতে গিয়ে অশুভ শক্তির রেষানলে পড়েন। ফলে হত্যার শিকার, হামলার শিকার হচ্ছে সাংবাদিকরা। তবুও থেমে যাননি। তাই সাংবাদিকদের জাতীয় বীর বলা যায়। রূপগঞ্জের সাংবাদিকদের পাশে আজীবন থাকবো। একটি বহুতল ভবন নির্মান করতে সব রকম সহযোগিতা দিয়ে সবাইকে নিয়ে কাজ করতে চাই।

এ সময় রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, আমরা দলীয় সাংবাদিক, দলীয় কর্মী হয়ে সাংবাদিকতা করতে চাই না। আমরা রূপগঞ্জের স্বার্থে, রূপগঞ্জবাসির কল্যানে কাজ করবো। কারো রক্তচক্ষুকে পরোয়া করবো না।

পড়ুন- চাঁপাইনবাবগঞ্জে মায়ের হাতে শিশু নিহত

দেখুন- বাউল শিল্পী আবুল সরকারের ফাঁ.সি.র দাবিতে রাজধানীতে বিক্ষোভ | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন