বিজ্ঞাপন

রূপগঞ্জ থানার ওসি সবজেলের মাদক বিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবা, ২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার – ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেনের মাদক বিরোধী একাধিক অভিযানে ৬৭ পিস ইয়াবা, ২০ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ টাকাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ৩১ ডিসেম্বর বুধবার সকালে ও মঙ্গলবার রাতে উপজেলার নাওড়া, চনপাড়া এলাকা থেকে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন বলেন, মঙ্গলবার রাতে ও বুধবার সকালে মাদক বিরোধী পৃথক অভিযানে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজিম উদ্দীন ও উপপরিদর্শক সিরাজুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৃথক অভিযানে শাহীন, রাশেদুল, নাসিমা বেগম ও খাইরুল ইসলামদের কাছ থেকে ৬৭ পিস ইয়াবা এবং ২০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানার উপপরিদর্শক জয়নাল আবেদীন ও সিরাজুল ইসলাম বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেন। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সময় রূপগঞ্জ থানার ওসি আরও বলেন, রূপগঞ্জ থানা পুলিশের টহল ও বিশেষটীম মাদক কারবারিসহ সংশ্লিষ্টদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে৷ পাশাপাশি আগামী নির্বাচনকে ঘিরে যে কোন অপ্রীতিকর, আইন শৃঙ্খলা বিঘ্নকারীদের বিরোদ্ধে কঠোর অবস্থান ও আইনি পদক্ষেপ নিতে তৎপর রয়েছি।

পড়ুন: তীব্র শীতে কাপছে চুয়াডাঙ্গা, সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি

দেখুন: অপারেশন ডেভিল হান্ট-২ নিয়ে যা বললো ডিএমপি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন