২৬/০২/২০২৬, ৩:২২ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ৩:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি, ফল ও চারাগাছ বিতরণ

২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে নারিকেল, লেবু, তাল, উন্নত জাতের আম, নিম, বেল, জাম, কাঁঠালের চারা এবং গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

২ জুলাই বুধবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পূর্বাচল রাজস্ব সার্কেল তাছবির হোসেন। সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সজল কুমার দাস।

প্রধান অতিথি তাছবির হোসেন তাঁর বক্তব্যে বলেন, সরকারীভাবে সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা রয়েছে। তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা দরিদ্র কৃষক,খামারীদের মাঝে সরকারি সহযোগিতা করা হচ্ছে। পাশাপাশি সবার নিজ নিজ উদ্যোগে গাছ রোপন বাড়াতে হবে।

এ সময় উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়।

পড়ুন: হাবিপ্রবি’র সাংবাদিক সমিতিতে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেখুন: টানা বর্ষণে ফের তলিয়েছে নোয়াখালী শহর 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন