২৬/০২/২০২৬, ১৬:২৪ অপরাহ্ণ
31.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৬:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জ দলিল লিখক সমিতির আয়োজনে জুলাই আন্দোলনে শহীদদের স্মরনে দোয়া ও আলোচনা সভা

রূপগঞ্জ সাবরেজিস্ট্রি অফিস দলিল লিখক ও স্টেম্প ভেন্ডার কল্যাণ সমিতির আয়োজনে ২৪ এর ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ৬ আগষ্ট বুধবার দুপুরে রূপগঞ্জ পূর্ব সাবরেজিস্টার কার্যালয় মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলার সাবরেজিস্ট্রি অফিস দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল। কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন আকন্দ, সাধারণ সম্পাদক বাশির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ পশ্চিম সাবরেজিস্টার মোঃ গোলাম মোর্তজা, পূর্ব সাবরেজিস্টার আহমেদ রাকিবউল মান্নান, উপজেলা বিএনপি সহ প্রচার সম্পাদক মজিবুর রহমান, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি রফিক উদ্দিন আহমেদ, দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমূখ।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতরাই ফেসিস্টমুক্ত করেছে। তাদের জুলুমের শিকার হওয়া এই বাংলাদেশের আপামর জনতা শ্রদ্ধাভরে স্মরণ করবে। ছাত্র জনতা আমাদের মুক্তি দিয়েছে। তাদের রক্তের মুল্যদিতে আমরা বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ে তোলা হবে।

প্রধান অতিথি রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, বৈষম্যহীন বাংলাদেশ চাইতেই ছাত্র জনতা প্রাণ দিয়েছেন। বহু আহতরা এতোটাই আহত হয়েছেন যে,তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। রূপগঞ্জে ৫ জন জুলাই আন্দোলনের ঘটনায় শহীদ হয়েছেন। তাদের কবর সরকারীভাবে সংরক্ষণ ও পাকাকরণ করা হয়েছে। আসল কথা হলে বৈষম্য বিরোধী চেতনা ধারন করতে হবে।

এ সময় দলিল লিখকদের উদ্দেশ্যে তিনি বলেন, নিরপেক্ষভাবে, দাতা গ্রহিতা যাচাই করে লিখবেন,নয়তো জালিয়াতির শিকার হয়ে জমি মালিকরা নিঃস্ব হয়ে যায়। এসব বিষয়ে সজাগ থাকতে হবে। দলিল লিখক সমিতি সামাজিক কর্মে জড়িত,সরকারী সহযোগিতা চাইলে পাশে থাকবো।

পড়ুন: মুজিবনগরে বসতবাড়ির পিছন থেকে তিনটি গাঁজা গাছ উদ্ধার, আটক ১

দেখুন: পাকিস্তানকে বাঁচাতে সেনাবাহিনী পাঠাবে চীন?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন