রূপসায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১৯ মামলার আসামি যশোরের শীর্ষ সন্ত্রাসী সাগর হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি শ্যামলী বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জাবুসা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শ্যামলীর বিরুদ্ধে হত্যাসহ ১৮ টি মামলা রয়েছে।
সে বটিয়াঘাটা উপজেলার ছয়ঘড়িয়া এলাকার লায়েক সরদারের মেয়ে।
পুলিশ জানায়, নিহত সাগরের সাথে গ্রেপ্তার হওয়া এজাহারভুক্ত প্রধান আসামি শ্যামলীর পুরোনো বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে গত ১৪ ডিসেম্বর রবিবার রাত সাড়ে ১০টার দিকে জাবুসা এলপিজি স্টেশনের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর নিহতের মা রেখা বেগম বাদী হয়ে রূপসা থানায় দু’জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় শ্যামলী বেগমকে প্রধান আসামি করা হয়েছে।
রূপসা থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর জানান, বটিয়াঘাটা উপজেলার শ্যামলী বেগমকে জাবুসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পড়ুন : খুলনায় ‘মার্চ টু ভারতীয় সহকারী হাই কমিশন’ কর্মসূচি পালন


