28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৮:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রূপসীতে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুটবল খেলা শেষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রূপসী এলাকা। ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।

বিজ্ঞাপন


ফুটবল খেলার ফাইনাল খেলায় গোল নিয়ে বিতর্ককে কেন্দ্র করে দুই দলের খেলোয়ার ও সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার(১৩ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলার তারাব পৌরসভার রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ মাঠে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। শনিবার বিকেলে এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় রূপসী স্পোটিং ক্লাব ও রূপসী জুনিয়র স্পোটিং ক্লাব অংশগ্রহণ করে। খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারাব পৌর বিএনপির সভাপতি তাশিক ওসমান, তারাব পৌর যুবদলের আহবায়ক আফজাল কবিরসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। খেলা চলাকালীন সময় একটি গোল নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এসময় দুই দলের খেলোয়ার ও সমর্থকদের মাঝে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে দুই দলের খেলোয়ার ও সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় মনিরসহ উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে। পরে বিএনপির নেতাকর্মী ও পুলিশ মিলে দুই দলের সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল হোসেন বলেন, খেলা নিয়ে দুই দলের খেলোয়ার ও সমর্থকদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পড়ুন- মাগুরায় মেহগনি গাছ কাটাকে কেন্দ্র করে সংঘাতের আশংকা

দেখুন- ইরান-সৌদি জোড়ের পায়রা!!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন