বিজ্ঞাপন

রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় মামলা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতি চেষ্টা করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে পুলিশ বাদী হয়ে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় এ মামলা দায়ের করে।

এই বিষয়টি নিশ্চিত করেছে কেরানীগঞ্জ দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি বলেন, ‘আত্মসমর্পণ করা তিন ডাকাত লিয়ন মোল্লা, আরাফাত ও সিফাতকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃত তিনজনকে বিকেলে আদালতে তুলে ৭ দিন করে রিমান্ড আবেদন করা হবে।’

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টায় ডাকাতদল হানা দেয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশপাশের এলাকা ঘিরে রাখে।

এনএ/

আরও পড়ুন: ডাকাতের হাতে জিম্মি রূপালী ব্যাংকের শাখা, ঘিরে রেখেছে র‍্যাব-পুলিশ

দেখুন: কোন ব্যাংকে টাকা রাখবেন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন