০২/০৩/২০২৬, ২:৫০ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ২:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রেশন নিয়ে বাড়ি যাওয়া হলো না আনসার কমান্ডার জাহাঙ্গীর আলমের

রেশনের মালামাল নিয়ে বাড়ি ফেরা হলো না আনসার কমান্ডার জাহাঙ্গীর আলমের (৫০)। পটুয়াখালী-বরিশাল মহাসড়কের বদরপুর কালভার্টের কাছে বাস চাপায় ঘটনাস্থলে নিহত তিনি। আজ শনিবার সকল সাড়ে ছয়টায় এ দুর্ঘটনা ঘটে। তবে ঘাতক বাসটিকে এখন পর্যন্ত সনাক্ত করা সম্ভব হয়নি।

নিহতের সহকর্মী আনসার সদস্য মো: সোলাইমান জানান, জাহাঙ্গীর আলম তাদের কমান্ডার ছিলেন। কলাপাড়ার তাপবিদ্যুৎ কেন্দ্র রুরাল নারিনকো পাওয়ার কোম্পানি লিমিটেড (আর,এন,পি,এল) এ মোতায়েনকৃত ৬০ আনসার সদস্য’র কমান্ডার ছিলেন জাহাঙ্গীর আলম। ছুটি নিয়ে রেশনের মালামালসহ আজ ভোরে নিজ বাড়ি ভোলার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা হন। পটুয়াখালী-বরিশাল সড়কের বদরপুর এলাকায় বাস চাপায় তিনি নিহত হয়েছেন বলে শুনেছেন। খবর পেয়ে পরিবারের লোকজন এসেছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, বদরপুরে মিজানের দোকানের দক্ষিণ পাশে কালভার্টের সামনে দুর্ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘাতক বাসটি সনাক্ত চেষ্টা এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশের সাব ইন্সপেক্টর মাহবুব আলম জানান, সাড়ে ছয়টার দিকে দুর্ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠাই। প্রাথমিকভাবে জানাগেছে, আনসার কমান্ডার জাহাঙ্গীর আলম রেশনের মালামাল নিয়ে মোটরসাইকেল যোগ তার কলাপাড়ার কর্মস্থল থেকে ছুটিতে ভোলার বাড়িতে যাচ্ছিল। বদরপুর কালভার্টের কাছে পৌঁছলে ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যায় এবং এ সময় চলন্ত বাস তাকে চাপা দেয়। সুরাতল রিপোর্টে তার বুকের উপর দিয়ে চাকা চলে যাওয়ার আলামত পাওয়া গেছে। সাথে থাকা রেশনের মালামাল নষ্ট হলেও মোটরসাইকেল তেমন ক্ষতি হয়নি।

নিহত আনসার কমান্ডার জাহাঙ্গীর আলমের বাড়ি ভোলা সদর উপজেলার রাজাপুর গ্রামে। স্ত্রী, দুইছেলে ও দুই মেয়ে রয়েছে তার।

বিজ্ঞাপন

পড়ুন : পটুয়াখালীর দুমকীতে জুলাই বিপ্লবে শহীদ পরিবারের মেয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ১

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন