১৭/০২/২০২৬, ১৪:০০ অপরাহ্ণ
27 C
Dhaka
১৭/০২/২০২৬, ১৪:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান প্রধান উপদেষ্টার

বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

‘আমিই রোকেয়া’ শিরোনামে এবারও সরকারিভাবে পালন করা হচ্ছে রোকেয়া দিবস। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এসময় তিনি মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার ঘোষণা দেন।

এ বছর নারী জাগরণের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ চারজন নারী রোকেয়া পদক পেয়েছেন। তারা হলেন— নারী শিক্ষা গবেষণায় ড. রুভানা রাকিব, নারী অধিকারে কল্পনা আক্তার, মানবাধিকার ক্ষেত্রে ড. নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণে ফুটবলার ঋতুপর্ণা চাকমা। প্রধান উপদেষ্টা তাঁদের হাতে পদক তুলে দেন।

বক্তব্যে তিনি বলেন, বেগম রোকেয়া সমাজ বিনির্মাণের পাথেয়। রোকেয়ার যে আদর্শ ও দিকনির্দেশনা, পুরস্কারপ্রাপ্তরা সেই পথেই আমাদের এগিয়ে নিয়ে যাবেন।

পড়ুন: বেগম রোকেয়া পদক পেলেন ৪ নারী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন