32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

‘কাউকে রোগ বালাই দিও না, ডিরেক্ট মৃত্যু দিও’, হতাশা প্রকাশ জ্যোতির

বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ বহু পুরোনো। এবার হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বিজ্ঞাপন

দেশের চিকিৎসা নিয়ে মানুষের ক্ষোভ দীর্ঘদিনের। উন্নত চিকিৎসার ক্ষেত্রে যারা সামর্থ্যবান তারা দেশের বাইরে থেকে চিকিৎসা নেন। আর যাদের সে সামর্থ্য নেই তারা এ দেশেই ধুঁকে ধুঁকে মরেন।

এমন কষ্ট পাওয়ার চেয়ে ভালো সরাসরি মৃত্যুবরণ করা ভালো মনে করেন টাইগ্রেস কাপ্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেন জ্যোতি।

ফেসবুকে তিনি লেখেন, ‘সরকারি হাসপাতালে জরুরি বিভাগে ডাক্তার নেই। প্রাইভেট সেন্টারে সিজার করবেন এমন রোগী বেশী প্রাধান্য পেয়ে থাকেন। টেস্ট করাতে গেলে আরও খুশি। চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিছু বলার নেই। আজ নিজের চোখে যা দেখলাম, বুঝলাম মনে হলো আল্লাহ কাউকে রোগ বালাই দিয়েন না। একদম সরাসরি মৃত্যু দিও।’

প্রসঙ্গত, সম্প্রতি বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যদিও আসরটা খুব একটা রাঙাতে পারেননি নিগার সুলতানা জ্যোতির দল। ৭ ম্যাচ খেলে কেবল ১ জয় পেয়েছে বাংলাদেশ। ৮ দলের মধ্যে ৭ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছে তারা। 

পড়ুন: ১৪ বছরে জলবায়ু তহবিলে ২ হাজার কোটি টাকা লুটপাট: টিআইবি

দেখুন: গাইবান্ধায় প্রস্তুত দুই লাখ কোরবানির পশু, দাম নিয়ে শঙ্কায় খামারি |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন