০৯/০২/২০২৬, ১৭:৩২ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৭:৩২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিংকের লিসা

দক্ষিণ কোরিয়ার মেয়েদের গানের দল ‘ব্ল্যাকপিংকের’ সদস্য লিসা অভিনয় করছেন নেটফ্লিক্সের রোমান্টিক কমেডি সিনেমায়। দ্য কোরিয়া টাইমস লিখেছে, অভিনয়ের পাশাপাশি এই সিনেমার নির্বাহী প্রযোজকের দায়িত্বেও থাকছেন তিনি।

বিজ্ঞাপন

মিডল চাইল্ড প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন ডেভিড বার্নাড। তবে সিনেমাটির নাম এখনো প্রকাশ করেনি প্রযোজনা সংস্থা। তবে এটি ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘নটিং হিল’ থেকে সিনেমা অনুপ্রাণিত হয়ে নির্মাতারা বানিয়েছেন।

লিসা নেটফ্লিক্সের ‘এক্সট্র্যাকশন’ ইউনিভার্সের আরও একটি সিনেমাতেও অভিনয় করেছেন। এই তারকা অভিনয়ে আলোচনায় আসেন ‘দ্য হোয়াইট লোটাস’ সিরিজের তৃতীয় মৌসুমে কাজ করে। গত বছর এইচবিওর সিরিজটি দিয়ে অভিনয়ে যাত্রা শুরু হয় এই তরুণীর।

২৯ বছর বয়সী লিসার জন্ম থাইল্যান্ডের, তার আসল নাম লালিসা মনোবাল। ১৩ বছর বয়সে পরিবারের সঙ্গে লিসার দক্ষিণ কোরিয়ায় আসে। মেয়েদের মিউজিক গ্রুপ ব্ল্যাকপিংকের যাত্রা শুরু ২০১৬ সালের ৮ অগাস্ট। ‘হুইসেল’ ও ‘বুমবায়াহ’ গান দুটি নিয়ে ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘স্কয়ার ওয়ান’।

তখনই বিলবোর্ড চার্টে শুরু হয়ে যায় তোলপাড়। এক মাসেরও কম সময়ের মধ্যে অ্যালবামটির ১০ লাখের বেশি কপি বিক্রি হয়। বিলবোর্ডের টপচার্টে শীর্ষস্থান দখল করে নেয় অ্যালবামটি। কিছুদিন আগে নতুন অ্যালবামের টিজার ছেড়েছে ব্ল্যাকপিংক। অ্যালবামের নাম ‘ডেডলাইন’ নতুন কোনো চমক নয়। গেল বছর এই নামে বিশ্ব সফরের ঘোষণা দেয় দলটি।

ব্ল্যাকপিংকের ওয়ার্ল্ড ট্যুর ‘ডেডলাইন’ও শেষ পর্যায়ে রয়েছে; বিভিন্ন দেশের ১৬টি শহরে ৩৩টি শো করেছে দলটি।

পড়ুন- নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন