ঐতিহাসিক দর্শনীয় স্থান কলোসেও ও পিয়াজ্জা ভেনিজিয়া মধ্য স্থান, রোমের কেন্দ্রস্থলে প্রচীন ভবন Torre dei Conti–এর একটি অংশ হঠাৎ ধসে পড়েছে।
ভবনটি বর্তমানে পুনর্নির্মাণের কাজ চলছিল। এ ঘটনায় ৪ জন শ্রমিক আহত হয়েছেন, একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। আরেকজন শ্রমিক এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা। বাকি দুইজন হালকা আঘাত পেয়েছেন বলে জানা যায়।
উদ্ধার বাহিনীর তথ্য বলছে-তারা তিনটি দল, দুইটি অটোস্কালা ও বিশেষ উদ্ধার ইউনিট নিয়ে ঘটনাস্থলে কাজ করছে। পুরো এলাকায় যানবাহন ও পথচারী চলাচল বন্ধ রাখা হয়েছে। উদ্ধার তৎপরতা এখনো চলছে। কারাবিনিয়েরি ও শ্রম পরিদর্শন ইউনিট ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দুর্ঘটনার কারণ জানতে, সংস্কৃতি মন্ত্রী আলেসান্দ্রো জিউলি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পড়ুন: সুদান: ‘লাশের শহর’ ছাড়ছে নিরুপায় বাসিন্দারা
আর/


