ইতালির রাজধানী রোম- প্রবাসী বাংলাদেশিদের অন্যতম কেন্দ্রস্থল। কিন্তু সাম্প্রতিক একের পর এক সন্ত্রাসী হামলায় আতঙ্ক আর উদ্বেগে ভরপুর হয়ে উঠেছে প্রবাসী সমাজ।
বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও তুসকোলানা সমাজ কল্যাণ সমিতির সহ সভাপতি জাহাঙ্গীর আলম সায়েদ পেরুভিয়ান স/ন্ত্রা/সীদের ছু/রিকা/ঘাতে গুরুতর আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন, আর প্রবাসী সমাজে নেমে এসেছে চরম ক্ষোভ ও উদ্বেগের ছায়া।
এই নৃশংস ঘটনার প্রতিবাদে তুসকোলানা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে বিক্ষোভ কর্মসূচি।
২৭ অক্টোবর, সোমবার বিকেল ৩টা, রোমের Piazza dei Consoli পার্ক থেকে শুরু হবে বিক্ষোভ মিছিল, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে Piazza San Giovanni Bosco তে শেষ হবে প্রতিবাদ সমাবেশ। বিক্ষোভ সমাবেশের প্রস্তুতির নিয়ে তুসকোলানা সমাজ কল্যান সমিতি’র সভাপতি জাহিদ হাসান খোকন সমাবেশের কর্মসূচি ঘোষনা করেন,সেই সাথে এমন নৃশংস ঘটনায় সমপ্র ইতালীতে আলোচনার মুখর,আর বাংলাদেশ দুতাবাসের নিরবতার প্রতি দুঃখ প্রকাশ করেন তিনি।তিনি তার বক্তব্যে জানান জাতীয় অনুষ্ঠানে বাংকার ব্যবসাহি সমিতি’র নিকট থেকে বৃহৎ সহযোগিতা নিয়ে দুতাবাস অনুষ্ঠান করে থাকেন,অথচ সেই বৃহৎ রেমিট্যান্স প্রেরনকারী সংগঠনের সাবেক সভাপতি তথা একজন বাংলাদেশীর প্রতি এহেন আচারনের, দুতাবাসের কর্মকর্তা দের বিষয়টি এড়িয়ে যাওয়াকে কাণ্ডজ্ঞানহীন মনে করেন। এ সময়ে সংগঠনের সাধারণ সম্পাদক কাজী রিপন – ভবিষ্যতে বাংলাদেশীদের আর কোন প্রকারের হামলা স্বীকার হতে না হয়,সে লক্ষ্যে সকলকে বিক্ষোভ সমাবেশ অংশ নিয়ে আহ্বান জান। তিনি আরও বলেন আমরা প্রবাসী বাংলাদেশীরা সকল ভেদাভেদ দুরে রেখে ঐক্যগড়ে তুলতে হবে।রাজনৈতিক, সামাজিক পরিচয় ভুলে মনে রাকতে হবে আমরা বাংলাদেশী।
উক্ত বিক্ষোভ সমাবেশে রোমের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠন সহ সকল প্রবাসী বাংলাদেশিদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন সংগঠনটি।
পড়ুন: নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জয়পুরহাটে র্যালী ও আলোচনা সভা
দেখুন: ভারতে প্রথম বরফ এসেছিল কিভাবে?
ইম/


