২৮/০২/২০২৬, ১৫:৩৯ অপরাহ্ণ
31.8 C
Dhaka
২৮/০২/২০২৬, ১৫:৩৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রোম-ঢাকা ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রীদের ভোগান্তি

ইতালিতে আবারও বিমান বিভ্রাটে পড়েছেন রোম-ঢাকা রুটের যাত্রীরা। রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রোম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। তবে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে ফ্লাইটটি পরিচালনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

হঠাৎ এ বিলম্বে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেক প্রবাসী বাংলাদেশি ক্ষোভ প্রকাশ করে জানান, প্রায়ই এ ধরনের বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটায় তাদের ভ্রমণ পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, এই ধারা অব্যাহত থাকলে যাত্রী সংকটে পড়তে পারে বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইতালির কান্ট্রি ম্যানেজার আব্দুল্লাহ আল হোসাইন বলেন, “যাত্রীদের নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। ফ্লাইটে ত্রুটি থাকায় বিলম্ব হয়েছে। আমরা বিকল্প সমাধানের চেষ্টা করছি, যাতে দ্রুত সমস্যার সমাধান করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া যায়।”

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রোম-ঢাকা রুটে একাধিকবার ফ্লাইট বিলম্ব হয়েছে যা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভোগান্তি ও ক্ষোভ বাড়িয়ে তুলছে।

বিজ্ঞাপন

পড়ুন: ইতালীতে বিএনপির সাবেক নেতা কামরুজ্জামানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন