আগামী ১ এপ্রিল থেকে কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা শরণার্থীদের জন্য সমান মাসিক খাদ্য সহায়তা বন্ধ করতে যাচ্ছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। নতুন ব্যবস্থায় পরিবারগুলোকে খাদ্য ঝুঁকির মাত্রা অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে ভাগ করে বরাদ্দ দেওয়া হবে।
বিজ্ঞাপন
- ক্যাটাগরি-১ (অত্যন্ত অনিরাপদ): কক্সবাজারে জনপ্রতি ১২ ডলার, ভাসানচরে ১৩ ডলার।
- ক্যাটাগরি-২ (উচ্চ ঝুঁকিপূর্ণ): কক্সবাজারে ১০ ডলার, ভাসানচরে ১১ ডলার।
- ক্যাটাগরি-৩ (কম ঝুঁকিপূর্ণ): কক্সবাজারে ৭ ডলার, ভাসানচরে ৮ ডলার।
সংস্থাটি জানিয়েছে, গত বছরের জরিপের ভিত্তিতে এই শ্রেণিবিভাগ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে রোহিঙ্গাদের সংখ্যা প্রায় ১২ লাখ, যার ৭৮ শতাংশ নারী ও শিশু।
পড়ুন: জুলাইযোদ্ধাদের ‘দায়মুক্তি’ দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
আর/


